পাওমাং স্কুলের শ্রেণিকক্ষে নীল ইউনিফর্ম পরা এক হাস্যোজ্জ্বল মেয়ে, চারপাশে সহপাঠীরা পড়ছে

বান্দরবানের পাওমাং স্কুলের শিশুদের জন্য

300K for a Better Tomorrow

প্রতিটি কিলোমিটারে নতুন আশা

২৫ থেকে ২৯ নভেম্বর থাইল্যান্ডে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ সাহা। তাঁর সাথে আপনার প্রতিটি কিলোমিটারের জন্য ২ টাকা অনুদান দিন; সেই টাকা যাবে পাওমাং স্কুলের শতাধিক উপজাতি শিশুর জন্য।

500 Thailand
৩০০ কিমি
২০২৬
২৫–২৯ নভেম্বর
প্রতি কিমি
২ টাকা

কিছু দৌড় হয় নিজের সক্ষমতা প্রমাণের জন্য। কিছু দৌড় হয় নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য। আর কিছু দৌড়ের লক্ষ্য থাকে নিজের গণ্ডি পেরিয়ে অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। এই আয়োজনটি তেমনই একটি উদ্যোগ।

যাদের জন্য

পাওমাং স্কুল, চম্পাঝিরি

বান্দরবানের লামা উপজেলার চম্পাঝিরি নামটা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে অবস্থিত এক স্কুলের নাম 'পাওমাং'। সেখানে আমাদেরই সুহৃদদের সহায়তায় পড়াশোনা করছে শতাধিক উপজাতি শিশু। সীমিত সুযোগ-সুবিধা আর নানা প্রতিকূলতার মধ্যেও এই শিশুরা সুন্দর আগামীর স্বপ্ন দেখে। ওদের শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা, পুষ্টি ও সুরক্ষার মতো মৌলিক বিষয়গুলোতে সহায়তা করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

বেঞ্চে বসে ছবির বই পড়ছে এক ছেলে
কাঠের বেঞ্চে পড়ছে ছেলেরা, পাশে বই হাতে দাঁড়িয়ে এক কিশোর
কাঠের বেঞ্চে বই পড়ছে এক মেয়ে, পেছনে সহপাঠীরা
রেলের ওয়াগনের পাশ দিয়ে দৌড়াচ্ছেন পার্থ সাহা

দৌড়

পার্থ সাহার ৩০০ কিলোমিটার

বাংলাদেশের স্বনামধন্য আল্ট্রা রানার পার্থ সাহা এবার অংশ নিতে যাচ্ছেন থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য '500 Thailand' নামের আল্ট্রা রানিং ইভেন্টে। ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর তিনি এই প্রতিযোগিতার ৩০০ কিলোমিটার সেগমেন্টে দৌড়াবেন। জ্ঞানত, এটিই বাংলাদেশি কোনো দৌড়বিদের প্রথম ৩০০ কিলোমিটার দৌড়ের প্রচেষ্টা।

পার্থর এই দৌড়কে আমরা কেবল তাঁর ব্যক্তিগত অর্জনের গল্প করে রাখতে চাই না। আমরা চাই তাঁর প্রতিটি কিলোমিটারের সাথে আমরাও যুক্ত হতে, কিছু সুবিধাবঞ্চিত শিশুকে সুন্দর ভবিষ্যতের দিকে একটু এগিয়ে দিতে।

আন্তর্জাতিক অঙ্গনে এমন ফান্ড রেইজিং ক্যাম্পেইন নতুন কিছু নয়। আমরাও বিশ্বাস করি, দৌড়ের মাধ্যমে শুধু দূরত্ব অতিক্রম বা ব্যক্তিগত অর্জন নয়, মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ফেসবুকে 500 Thailand

নিজের খরচ নিজেই বহন করছেন পার্থ

একটি বিষয় আমরা স্পষ্টভাবে জানাতে চাই। পার্থ সাহা তাঁর এই ইভেন্টের যাতায়াত, নিবন্ধন, আবাসন, খাবার কিংবা অন্য কোনো ব্যক্তিগত বা প্রতিযোগিতাসংক্রান্ত খরচের জন্য এই ক্যাম্পেইন থেকে একটি পয়সাও গ্রহণ করবেন না। নিজের যাবতীয় খরচ তিনি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বহন করবেন।

যেভাবে অনুদান

প্রতি কিলোমিটারে ২ টাকা

এই উদ্যোগে পার্থর দৌড়ের প্রতি কিলোমিটারের বিপরীতে অনুদানের পরিমাণ হবে মাত্র ২ টাকা। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটি নির্দিষ্ট দূরত্বের জন্য আগাম অনুদান দিতে পারবেন। পছন্দসই একটি দূরত্ব নির্বাচন করে নির্ধারিত অর্থ আগাম অনুদান হিসেবে জমা দিন। চাইলে একাধিক দূরত্বের সমপরিমাণ অনুদানও দিতে পারেন।

নির্বাচিত দূরত্ব ও অনুদানের পরিমাণ

  • ৫০ কিমি১০০ টাকা
  • ১০০ কিমি২০০ টাকা
  • ১৫০ কিমি৩০০ টাকা
  • ২০০ কিমি৪০০ টাকা
  • ২৫০ কিমি৫০০ টাকা
  • ৩০০ কিমি৬০০ টাকা

অগ্রিম অনুদান

এটি অগ্রিম অনুদান। অর্থাৎ, প্রাথমিকভাবে আপনার দেওয়া সম্পূর্ণ অর্থ পাওমাং স্কুলের জন্যই বরাদ্দ থাকবে। তবে পার্থ যদি আপনার পছন্দসই দূরত্ব অতিক্রম করতে না পারেন, তাহলে আপনি নিজের অনুদান ফেরত চাইতে পারেন। ক্যাম্পেইন শেষে এব্যাপারে আলাদা ঘোষণা দেওয়া হবে।

স্বচ্ছ হিসাব

ক্যাম্পেইন শেষে সংগৃহীত অর্থের পরিমাণ, ব্যয়ের খাত প্রকাশ করা হবে।

ট্রাস্টি

প্রতিটি টাকা শিশুদের জন্য

আপনার দেওয়া প্রতিটি টাকা স্কুলের শিশুদের জন্যই ব্যয় করা হবে। এই স্বচ্ছতা নিশ্চিত করতে এই ফান্ড রেজিং ক্যাম্পেইনের 'ট্রাস্টি' হিসেবে থাকছেন আউটডোর স্পোর্টস কমিউনিটির দুই সুপরিচিত মুখ-

  • ফরহান জামানপ্রেসিডেন্ট, ভার্টিক্যাল ড্রিমার্স
  • ডা. মো: কামরুল হাসান সোহেলফাউন্ডার, সৈয়দপুর রানার্স

অনুদান

পার্থর সাথে দৌড়ান

আপনার নির্বাচিত দূরত্ব অনুযায়ী নির্ধারিত অর্থ নিচের মাধ্যমে পাঠাতে পারবেন:

৫০ কিমির জন্য কমপক্ষে ১০০ টাকা। চাইলে বেশি দিতে পারেন।

আপনি পার্থর সাথে থাকছেন ৫০ কিমি, পাওমাং স্কুলের শিশুদের জন্য দিচ্ছেন ১০০ টাকা।

পেমেন্ট হবে SSLCommerz-এর নিরাপদ পাতায়।

আপনার সহযোগিতা, পার্থর অদম্য পথচলা, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ!

আপনার সামর্থ্য অনুযায়ী অংশ নিন। বন্ধুদের সঙ্গে উদ্যোগটি ভাগ করে নিন। অনুদান দিতে না পারলেও প্রচার করে পাশে থাকুন। কারণ, এই দৌড়ের দূরত্ব ৩০০ কিলোমিটার হলেও, এর ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়তে পারে বহুদূর।

অনুদান দিন